নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চসিকের একদিনে ২০ কোটি ১৯ লাখ টাকার ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

চসিকের ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী






চট্টগ্রাম সিটি  করপোরেশনের একদিনে ২০ কোটি ১৯ লাখ টাকার ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চসিক  মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে  ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে   প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে আমরা বেশ এগিয়ে গেছি। জলাবদ্ধতা এবং আলোকায়নের অভাব পূরণ এখন আমার মূল লক্ষ্য। ‘ওয়ান সিটি, টু টাউন’ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম।

গুজব থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, স্বাধীনতা বিরোধীরা নানা গুজব ছড়াচ্ছে। ২০০৮ সালে নির্বাচনের আগেও অনেক গুজব ছড়িয়েছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা পেয়ে ভারতের মতো পরাশক্তির সাথে শান্তিপূর্ণ উপায়ে ছিটমহল উদ্ধার করেছেন, সমুদ্র বিজয় করেছেন। গরীব পরিবারের সন্তানরা বইয়ের অভাবে পড়তে পারত না। শেখ হাসিনার কল্যাণে আজ সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে। করোনায় বিনামূল্যে টিকা পেয়েছে জনগণ।


মেয়র বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই, স্বাধীনতা বিরোধীদের এখন প্রধান অস্ত্র গুজব। ওরা আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। লাভ নাই। পদ্মা সেতু ঠেকাইতে পারে নাই, টানেল ঠেকাতে পারে নাই, আওয়ামী লীগকেও ঠেকাতে পারবে না। ওদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না।

২০ কোটি ১৯ লাখ টাকার ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া প্রকল্পগুলো হলো কেইপিজেড মোড়ের ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়ের ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়ের গোলচত্ত্বর, সল্টগোলা ক্রসিং গোলচত্ত্বর, সিমেন্ট ক্রসিং গোলচত্বর, সল্টগোলা ক্রসিং থেকে কাঠগড় পর্যন্ত ফুটপাত (পূর্বপাশ), কাঠগড় মোড় থেকে টানেল মোড় পর্যন্ত ফুটপাত (পূর্বপাশ) নির্মাণ।


ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী প্রমুখ।

আরও খবর