নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে লাখো লাখো নবী প্রেমিদের অংশগ্রহণে ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চট্টগ্রামে লাখো লাখো নবী প্রেমিদের অংশগ্রহণে ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন






পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সঃ)  উপলক্ষে
লাখো লাখো নবী প্রেমিদের  অংশগ্রহণে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জশনে জুলুসের ৫১তম বর্ণাঢ্য অনুষ্ঠানে নেতৃত্ব দেন আওলাদে রাসূল (দরূদ) হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী ও বিশেষ অতিথি সাহেবজাদা হযরতুলহাজ সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী।

নারায়ে তকবীর - আল্লাহু আকবর, নারায়ে রিসালাত - ইয়া রাসূলাল্লাহ (দ.) স্লোগানে মুখরিত লাখো লাখো  মুসলমানদের অংশগ্রহণে



এ জশনে জুলুস বন্দর নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে সকাল ৮টায় শুরু  হয়  হয়ে  নগরীর মুরাদপুর, চকবাজার, কাজীর দেউরি, ওয়াসা, জিইসি, ২ নং গেইট প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন- পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী ও জুলুস সাব-কমিটির আহবায়ক মুহাম্মদ সামশুদ্দিন, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আলিম রেজভী, গাউসিয়া কমিটি বাংলাদেশ'র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন- ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আর্বিভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। বক্তারা আরো বলেন- মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে মহা নেয়ামত হিসেবে এ ধরাতে আগমন করেন, আল্লাহ পাকের নির্দেশ এ নেয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করা। তাই এ নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আয়োজিত আজকের এ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাকের সর্বোত্তম আদর্শ অনুসরনের মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মাণের আহবান জানিয়েছেন বক্তারা।

জুলুসে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো নবী প্রেমিক জনতার ঢল নামে। আনজুমান নেতৃবৃন্দ জশনে জুলুস আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার এবং প্রশাসনিক কর্মকর্তা ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‌্যাব, সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা ও বিদ্যুৎসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী।

আরও খবর