নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সন্মেলন অনুষ্ঠিত , কাজী আবুল মনসুর সভাপতি ও আলীউর রহমান সাধারণ সম্পাদক

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান






চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
একঝাঁক তরুণ  ও পেশাদার সাংবাদিকের সমন্বয়ে   সিআরএফ এর  নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে  কাজী আবুল মনসুর সভাপতি ও  আলীউর রহমান সাধারণ সম্পাদক পূনঃরায় নির্বাচিত হয়েছেন।

২৬ আগস্ট, শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিআরএফ এর সাধারণ সভা ও সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ মৌখিক ভোটে দ্বিবার্ষিক এই কমিটি নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল মনসুর।

এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের প্রবীণ এই সাংবাদিক বলেন, সাংবাদিকদের সংগঠিত করতে ভাল সংগঠন সব সময় কার্যকর ভূমিকা রাখে। চট্টগ্রামের রিপোর্টারদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার চ্যালেঞ্জ বেড়ে গেছে। উন্নত প্রশিক্ষণ আর্থিক সুবিধার বিকাশ ইত্যাদি বর্ধিত কলেবরে কার্যকর না হলে সাংবাদিকদের দক্ষতার বিকাশে প্রতিবন্ধক্ষতা বেড়ে যাবে।

সভাপতি কাজী আবুল মনসুর বলেন, তরুণ এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের একটি মজবুত প্ল্যাটফর্ম করতে কাজ করছে সিআরএফ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এই সংগঠনের ভিত্তি সুদৃঢ় হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

সম্মেলনে প্রতিদিনের সংবাদের উপ সম্পাদক কাজী আবুল মনসুরকে সভাপতি ও আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি আলীউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, সহসভাপতি পদে সিপ্লাস’র সম্পাদক আলমগীর অপু, যুগ্ম সম্পাদক গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জালালউদ্দিন সাগর, অর্থ সম্পাদক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশ এর সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, আর্ন্তজাতিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক পদে বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজ।


এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হন যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, দৈনিক লাখো কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহ আজম, ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিআরএফ সাবেক সিনিয়র সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আল রহমান, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, নিউ নেশন চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলাম প্রমুখ।

আরও খবর