নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্রগ্রামের বন্দরটিলায় সিপিআরএস মানবাধিকার সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

চট্রগ্রামের বন্দরটিলায় সিপিআরএস মানবাধিকার সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন






চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় মানবাধিকার সংস্থা (সিপিআরএস) চট্রগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট মংগলবার সন্ধ্যায় বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল উপদেষ্টা সদস্য মোঃ শামসুল আলমের সভাপতিত্বে ও ‌মানবাধিকার নেতা মোঃ ফারুক নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সিপিআর এস মানবাধিকার সংস্থার বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, আরো বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াজ ঘরামী,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ খাইরুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদস্য মারুফা আক্তার, মোঃ ইলিয়াস, মোঃ ইব্রাহীম প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবন্ধুর স্বদেশ ভালোবাসার আদর্শ রাজনীতি আগামী প্রজন্মের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দেশ পেয়েছি আর ভাষা আন্দোলনের মাধ্যমে একটি লাল সবুজ পতাকা পেয়েছি। আসুন, আগামীতে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কে আবারো ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়। 

পরিশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ খাইরুল আলম।

আরও খবর