নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম কিন্ডার গার্ডেন এডুকেশন এসোসিয়েশন উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম কিন্ডার গার্ডেন এডুকেশন এসোসিয়েশন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ





চট্টগ্রাম জেলা মহানগর  কিন্ডার গার্ডেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)র' উদ্যোগে  ২৭ টি প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (০৫আগষ্ট) সকালে বন্দর থানাধীন চান্দারপাড়াস্থ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব  শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র, মহিলা কাউন্সিলর মিসেস আফরোজা কালাম।
 
প্রধান অতিথি বক্তব্যে তিনি  বলেন , চট্রগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেংগু জ্বর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শিক্ষা হিসেবে কিন্ডার গার্ডেন কে সুনির্দিষ্ট নীতিমালায় আনা  জরুরি  বলে  শিক্ষা উপ কমিটির বরাবরের প্রতি অভিমত ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে শিক্ষা - সাংস্কৃতিক উন্নয়নে কেয়ার প্রশংসা করেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চসিক ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আব্দুল মান্নান বলেন, বহুমুখি শিক্ষার পরিবর্তে দেশে সর্বত্রই এক মুখি শিক্ষায় রুপান্তর করে কিন্ডার গার্ডেন ব্যবস্থা কে সুষ্ঠু নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য কেয়ার পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দীন কাদের লাভলু  বলেন, সরকারের অধীনে কিন্ডার গার্ডেন এডুকেশন ব্যবস্থা কে নীতিমালার  আলোকে নতুন রুপ দিয়ে এই সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান কে বাঁচিয় রাখতেই হবে।

উক্ত  অনুষ্ঠানে আলোচক অতিথির বক্তব্য রাখেন,  কেয়ার মহাসচিব এম নজরুল ইসলাম খান, শিক্ষক খবির উদ্দিন আহমেদ, শিক্ষক মোঃ এনায়েত হোসেন,  শিক্ষক আঃ রহিম, শিক্ষক সাজ্জাদুল করিম , শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবারও বৃত্তি প্রদানের শুরুতে সংগীত ও নৃত্যানুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও খবর