নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মেয়েরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই - স্পীকার ড. শিরীন শারমিন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী



   জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, মেয়েরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই ,  মনে সাহস রাখ, প্রশ্ন করে নিজের প্রতিভা বিকশিত করো এবং সামনে এগিয়ে যাও। আগামীর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। জয় তোমার হবেই।

৩ আগষ্ট বৃহস্পতিবার   চট্টগ্রামের নগরীর  এম এম আলী রোডস্থ  এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)  গণিত, পদার্থবিজ্ঞান কোর্সের  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে  সনদপ্রাপ্ত নবীন নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বক্তৃতার শুরুতে স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবসে শহিদ সকলের রুহের মাগফেরাত কামনা করেন।

স্পীকার বলেন, পৃথিবীকে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি ও অগ্রগতির সুউচ্চ সোপানে পৌঁছতে পারি। নিজদের সমস্যা সমাধান করতে পারি। কাজেই মেয়েরা ঘরে বসে থাকতে পারে না। আধুনিক বিশ্বের নতুন নতুন জ্ঞান তাদের অর্জন করতে হবে। প্রতিযোগিতায় নিজেকে সামিল করে, নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করে অবস্থান তৈরি করতে হবে। সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দুর ও সর্বত্র সমতা প্রতিষ্ঠায় নিজেদেরকেও সামিল করতে হবে। তিনি বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নতি ও অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে গেছে। শিক্ষাক্ষেত্র বিশেষ করে নারী শিক্ষায় সরকার অভূতপুর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে নারী শিক্ষার হার অনেক বেশি। এ হার ক্রমান্বয়ে বাড়ছে। এক্ষেত্রে তিনি বিনামূলে বই বিতরণ, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, মেয়েদের মোবাইল ট্যাব বিতরণসহ শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশে^ রোল মডেল। কাজেই মেয়েদেরকে রোল মডেলের এ প্রাপ্তি ধরে রাখতে খাটতে হবে। এ সামার ক্যাম্প থেকে অর্জিত শিক্ষা নিজ নিজ সেক্টরে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজের অংশ গ্রহণ জোরদার করতে হবে। অটড এর সামার সেশনে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানের মতো বিষয়ে মেয়েদের ব্যাপক অংশগ্রহণ দেখে তিনি অভীভূত হন এবং এরকম কোর্স পরিচালনার জন্য AUW ও স্পন্সর প্রতিষ্ঠান শেভরণ বাংলাদেশকে ধন্যবাদ দেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার, শেভরন বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির, মানাল মোহাম্মদ, AUW এর ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক এফেয়ার্স ড. বীণা খুরানা, সুসানা উইলিয়ামস, কোর্স সমাপনকারী শিক্ষার্থী নিতু আক্তার বক্তৃতা করেন।
পরে স্পীকার কোর্স সম্পন্নকারী ৫২ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তে পাঁচ সপ্তাহব্যাপী ভিন্নধর্মী এ প্রোগ্রামে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান শেখানো হয়েছে। দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আগত পেশাদার ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক দ্বারা কোর্সটি পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ কোর্সে অর্থায়ন করেন শেভরন বাংলাদেশ। বিগত ২০১৯ সাল হতে নারীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং তাদের একাডেমিক দক্ষতা বিকশিত করতে শেভরন ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন যৌথভাবে এ প্রোগ্রামটি পরিচালনা করছে।
                                                  

আরও খবর