নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিভাসুতে নতুন খাদ্যপণ্য উদ্ভাবন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

সিভাসুতে নতুন খাদ্যপণ্য উদ্ভাবন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত


চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘নতুন খাদ্যপণ্য উদ্ভাবন প্রতিযোগিতা (New Food Products Development Competition) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ফুড প্রসেসিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম এবং মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রডাক্টস লিমিটেড এর সহকারী মহাব্যবস্থাপক এবিএম শামসুল করিম। সভাপতিত¦ করেন ফুড প্রসেসিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: কাউছার-উল-আলম।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, খাদ্য বিজ্ঞানের প্রসারে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে। গবেষণা কার্যক্রমে জোর দিতে হবে। খাদ্যের মাধ্যমে কীভাবে মানবদেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সে বিষয়ে গবেষণা করতে হবে। ফুড প্রসেসিং ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল নতুন খাদ্যপণ্য উদ্ভাবন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।  

                                               

Tag
আরও খবর