নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম বন্দর সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষ - নিহত ১

চট্টগ্রাম বন্দর সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষ




চট্টগ্রামের বন্দর থানাধীন সল্টগোলা রেল ক্রসিং মোড়ে তেলবাহী ট্রেনের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে  একজন  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে একজন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হান আশরাফ হোসেন বলেন - হাইড্রোজেন পার-অক্সাইডবাহী একটি ট্রেইলার বন্দর থেকে বের হওয়ার সময় সল্টগোলা ক্রসিং মোড় এলাকা পৌঁছলে তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কনটেনারের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোয়াজ্জেম হোসেন লাভলু। তিনি সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকা মৃত আবুল মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তিনি বলেন, ‘কেমিক্যালবাহী একটি ট্রেইলার বন্দর থেকে বের হওয়ার সময় সল্টগোলা ক্রসিং মোড় এলাকা পৌঁছলে তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ   ঘটে । এতে একজন মোটরসাইকেল আরোহী  কন্টেইনার চাপা পড়ে নিহত  হয়। খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার কাজ করে।

   চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টঘোলা ক্রসিং পার হওয়ার সময় দুইদিকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে উঠে যায়। এতে করে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর