নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধুর ছয় দফার সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম - চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম লালদীঘিস্থ ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র এম, রেজাউল করিম চৌধুরী


জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সাথে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ৭ জুন (বুধবার) নগরীর লালদীঘিস্থ ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামে প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমারো সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল। তিনি আরো বলেন, এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশের সচেতন মানুষরা বুঝতে পারে আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে। দূর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই মুছে গেছে। তবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে ছয় দফার কারণে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।



এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর  জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোঃ জোবায়ের,   মোঃ আবদুস সালাম, এম আশরাফুল আলম, ন‚র মোস্তফা টিনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাহেদ, সাহাবুদ্দীন সাবু, সোরোয়ার্দী এলিন, রুমেল বড়ুয়া রাহুল, মো আসিফ, আনিসুজ্জামান,বাবলু দাস, মহিউদ্দীন জুয়েল,নন্দিতা দাস গুপ্ত, জয়া চৌধুরী, মো তৈয়ব তাহের, অংকুর পালিত,তমাল বড়ুয়া,জয়পাল তপু, তানজিদ বাবু।

তথ্য  সুত্র : পিআইডি ,  চট্টগ্রাম। 

Tag
আরও খবর