বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।
৭ জুন ( বুধবার ) চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে আয়োজিত উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূলভিত্তি হলো স্মার্ট সিটিজেন। কারণ সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাটা একটি 'Shared Responsibility', যেখানে Law Enforcement- এর চেয়েও বেশি জরুরি যার যার নিজস্ব অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং নিজে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা।
আর স্মার্ট সিটিজেন তৈরিতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ 'We are what we eat', তাই নিরাপদ খাদ্য ব্যবস্থা সুস্থ, মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উল্লখযোগ্য স্তম্ভগুলোর মধ্যে একটি। এসময় সিএমপি কমিশনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদক, বিপণনকারী, সকল স্তরের ব্যবসায়ী, সরকারি দপ্তর ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
২২৩ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
২৩৭ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৩৮ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪১ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
২৬৪ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৬৬ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
২৭০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২৭৪ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে