নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মদীনার পথে চট্টগ্রামের ৪১৯ হাজী, চট্টগ্রাম সিটি মেয়রের ফুলেল শুভেচ্ছা


ফুলের শুভেচ্ছা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ৪১৯ জন হজযাত্রী প্রথম হজ্ব ফ্লাইটে মদীনার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
মঙ্গলবার (২৩ মে) ভোর ৩ টা ২৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যাত্রার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে হজ্বযাত্রীদের সুবিদার্থে সরকারের গৃহিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র। এরপর হজ্বযাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বিমানে তুলে দেন মেয়র রেজাউল।
চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান তিনি। গতবছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ৬টি যাবে মদিনায়। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুনের বেশি ১০ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যববস্থাপাক (বিপণন) মো. সালাহউদ্দিন, মহাব্যবস্থাপাক (জনসংযোগ) তাহেরা খন্দকার, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রামের সভাপতি মো. আবু জাফর।

আরও খবর