নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে মোটর বাইকের যন্ত্রাংশ চুরির দায়ে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে মোটর বাইকের যন্ত্রাংশ চুরির দায়ে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার




চট্টগ্রাম  নগরীর বন্দর থানাধীন মুনির নগর এলাকায় একটি অটোমোবাইলের গোডাউনে লোহার দরজা কেটে মোটর বাইকের যন্ত্রাংশ চুরির দায়ে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
  বুধবার (৩ মে) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বন্দর ও ডবলমুরিং থানা এলাকায় লাগাতার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় চুরি যাওয়া প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা  হলো— মোঃ আবুল হোসেন (৩০), মোঃ ওমর ফারুক (২৬), মোঃ আনোয়ার হোসেন (৪০) ও আব্দুর রহমান (২৮)।

বৃহস্পতিবার (৪ মে) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত ২ এপ্রিল দিবাগত রাতে আটককৃত আসামিরা বন্দর থানাধীন বড়পুকুর পাড় এম এ আজিজ মসজিদ এর দক্ষিণ পাশের মুনির নগর চৌচালাস্থ সামছুদ্দিন ও আবু সুফিয়ানের মালিকানাধীন এস এস অটোমোবাইলস এর গোডাউনের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে পালিয়ে যায়। এঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হলে সিসিটিভি ফুটেজের সাহায্যে চোর চক্রের সদস্যদের সনাক্ত ও পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি সঞ্জয় কুমার সিনহা।

আরও খবর