নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালার দাবিতে চট্টগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালার দাবিতে চট্টগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

 



সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত   সাংবাদিকদের স্মরণ ও তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিক উন্নয়ন পরিষদ ও জাতীয় সাংবাদিক সংস্থা।

 বুধবার (৩রা মে) সকালে ১১টায় চেরাগী পাহাড় মোড় চত্বরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে মুক্ত আলোচনা সভা ও র‌্যালী করেছে সংগঠন দুটির চট্টগ্রামের সাংবাদিক নেতারা। 

আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেন, সরকার সাংবাদিকদের সংবাদ প্রচার করার জন্য যে নীতিমালা প্রণয়ন করেছেন, তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাঁধাগ্রস্থ সহ বিরুপ পরিস্থিতিতে পড়ে জীবন দিতে না হয়। তাহলে মুক্ত গণমাধ্যম সুনিশ্চিত কখনো সম্ভব নয়। তাছাড়া ডিজিটাল গণমাধ্যম আইনের ধারাকে পরিবর্তন ও সংশোধনের দাবিও জানানো হয় এ দিবস পালনের কর্মসূচি থেকে।

আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ সমরকান্দি পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা লায়ন মৌলানা ইউসুফ, আব্দুল মবিন চৌধুরী, শহিদুল ইসলাম, মোঃ হারুন, সি: সহ সভাপতি রুমেন চৌধুরী, সাধারণ সম্পাদক সেকান্দার আলম, যুগ্ন সাঃ সম্পাদক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হারুন।

এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন সেন, আসক'র আইন সম্পাদক জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা, সাংবাদিক গোলাম মোস্তাফা ভূইয়া, মোঃ শহীদুল হক ভূইয়া, আমান উল্রাহ দৌলত, মোঃ রোকন উদ্দিন জয়, এফ.কে. নাহিদ পাটোয়ারী, দিদারুল ইসলাম, শহীদুল্লাহ টিপু, মোঃ নাঈমুর রহমান, মো: ইমাম হোসেন,  রাশেদ চৌধুরী, কাজী সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর