নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবৈধ সরকারের দুঃশাসন, চরম সংকটের মধ্যে দিয়ে দেশবাসী ঈদুল ফিতর পালন করছে - ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আমীর খসরু মাহমুদ চৌধুরীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহদের সাথে চট্টগ্রাম মেহেদীবাগ বাসভবনে দিন ব্যাপি  শুভেচ্ছা বিনিময় করেন  বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুভেচ্ছা  বিনিময়কালে  তিনি বলেন, চরম কষ্টে, কঠিন দুঃসময়ে দিন কাটছে দেশের জনগণের। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, বিদ্যুতের তীব্র লোডশেডিং, পানির সংকট, মানবাধিকার লংঘন, ভিন্নমতের লোকজনের উপর নিপিড়ন-নির্যাতন, অবৈধ সরকারের দুঃশাসন, চরম সংকটের মধ্যে দিয়ে ভিন্ন এক পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদদযাপন করতে যাচ্ছে।

জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার সুচিকিৎসার কোন ব্যবস্থা এই অনির্বাচিত সরকার করছে না। দলের হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। দেশের জনগণ চরম কষ্টের মধ্যে দিয়ে দিনযাপন করছে। তারপরও এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি।

আমীর খসরু আরও বলেন, দেশের এই কঠিন অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হল সকলকে ঐক্যবদ্ধভাবে কঠোর অন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

আরও খবর