নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম বহদ্দারহাটে নকল হারপিক তৈরির কারাখানায় অভিযান , মালিকের জেল



চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় নকল হারপিক ও ভিম লিকুয়েড তৈরির অপরাধে আব্দুর রহমান নামে একব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে ৪’শ বোতল নকল হারপিক ও ২’শ বোতল নকল ভিম লিকুইড জব্দ করা হয়েছে।


রোববার (৯ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এসময় পাঁচলাইশ থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত জানান, ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতে নাতে আব্দুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ৪০০ বোতল নকল হারপিক ও ২০০ বোতল নকল ভিম লিকুইড ও প্রচুর কেমিক্যাল জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রহমান স্বীকার করেন যে বিগত ৬ মাস ধরে এখানে তিনি এসকল নকল মাল তৈরি করছেন এবং চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে সাপ্লাই অনুযায়ী সরবরাহ করছেন। অভিযুক্ত আব্দুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


জব্দকৃত মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনস্ট করেছে ভ্রাম্যমান আদালত। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। 

আরও খবর