জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনা পৌরসভার প্রধান সড়কগুলো ভেঙে চৌচির বেহাল সড়কে জনদুর্ভোগ

কুমিল্লার চান্দিনায় পৌরসভার প্রধান সড়কগুলো ভেন্দিনা পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো ভেঙে চৌচির হয়ে আছে। উপজেলা সদর ও পৌর শহরের ৫টি সংযোগ সড়কের মধ্যে ৪টি সড়করেই বেহাল দশা। এগুলো হলো চান্দিনা-বাড়েরা সড়ক, চান্দিনা-হারং সড়ক, চান্দিনা-বরকইট সড়ক এবং চান্দিনা-তুলাতলী সড়ক। এছাড়া পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হিসিবে পরিচিত পৌরসভার প্রধান সড়কটির কাঠেরপুল থেকে পালকি সিনামা হল পর্যন্ত সিসি ঢালাই অংশটি ঠিক থাকলেও সড়কের পিচ ঢাকা অংশ গুলো যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। 


সরেজমিনে দেখা যায়, সড়কগুলোতে পৌরবাসী সহ সাধারণ মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি এলেই জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। চান্দিনা সবজি বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যবসায়ীরা অনেক আর্থিক ক্ষতির মুখে পড়েন। ড্রেনগুলো পরিষ্কার না থাকায় আবার কোথাও ড্রেনে পানি ঠিকমত প্রবেশ করতে না পারায় সড়কের উপরে পানি জমা হয়ে থাকে। এতে পথচারী ও যানবাহন চালকদের সীমাহীন দুর্ভোগে পরতে হয়।


অধিকাংশ সড়কের সংস্কার করার এক বছর অতিবাহিত হতে না হতেই পুরোনো চেহারায় ফিরে যায়। আবার কিছু সড়কের কাজ শেষের মাত্র ৬ মাস পার হতেই বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সড়কগুলোর অধিকাংশ স্থানেই খানাখন্দ সৃষ্টি হয়। যে কারণে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে আসা সেবা গ্রহীতারা দুর্ভোগ পোহাচ্ছেন।


এদিকে, সড়কগুলোর মধ্যে চান্দিনা উপজেলা ও পৌর সদরের প্রধান সড়কটি অন্যতম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কাঠেরপুল থেকে পালকি সিনেমা হল পর্যন্ত পুরো সড়কটিতে অগণিত গর্ত। তবে আরসিসি ঢালাই অংশটি ভালো রয়েছে। কার্পেটিং (পিচ ঢালা) অংশটিতেই বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। চান্দিনা খাদ্য গুদাম ও হাসপাতালের সামনের অংশটিতে কমপক্ষে ১০টি স্থানে বড় গর্ত হয়ে সড়কের এক পার্শ্ব দিয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে।


এ ব্যাপারে চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘চান্দিনা-তুলাতলী সড়কসহ কয়েকটি সড়ক সার্ভে করে প্রজেক্ট অনুমোদন এর জন্য পাঠানো হয়েছে। আশাকরি আগামী অর্থ বছরের শুরুতেই সড়কগুলোর কাজ শুরু হবে। এছাড়া আমাদের পৌরসভার বেশ কয়েকটি ড্রেন এর কাজ খুব দ্রুত শুরু হবে।


চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া জানান, চান্দিনা-হারং ওয়াপদা সড়কটির সংস্কার কাজ খুব শীঘ্রই শুরু হবে। অন্য সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার কাজ করা হবে।

আরও খবর