জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চান্দিনায় আনন্দময়ী কালী মন্দির উদ্বোধন ও আলোচনা সভা

কুমিল্লার চান্দিনায় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির উদ্বোধন ও আলোচনা সভা হয়। সোমবার (২২ মে) দুপুরে পৌরসভার তুলাতলী গ্রামে ওই মন্দির উদ্বোধন ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

অনুষ্ঠানে মন্দির কমিটির সহ-সভাপতি শংকর নাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা কালী ভূষণ বক্সী, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শ্রীধর বণিক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক আইচ, কাউন্সিলর মো. দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জনি, আনন্দময়ী কালী বাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সুমন দাস।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মজুমদার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া প্রমুখ।

আরও খবর