নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে দীর্ঘদিন পর উদ্ধার হলো সরকারি রাস্তা

অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে ডিপ্লোম্যাসি চাকমা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি রাস্তা প্রায় দীর্ঘদিন দখলে রেখে এসব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিলো বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত  চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ডিপ্লোমেসি চাকমা জানান, পূর্ব এলাহাবাদের মৃত মো. ইসমাইলের ছেলে মোঃ আব্দুল মাবুদ মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি ডিসির উচ্ছেদ মামলার নির্দেশে দৈর্ঘ্য ৩৩ ফুট ও প্রস্থ ২৭ ফুট রাস্তাটি উদ্ধার করা হয়। তিনি আরোও জানান, পূর্ব এলাহবাদ মৌজার আর এস দাগ ১১ ও বি.এস দাগ ১৭ শ্রেণির পথ থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে ০.০২০০ একক পরিমাণ রাস্তা উদ্ধার করা হয়।

এসময় অভিযানে চন্দনাইশ থানা পুলিশের এস আই মো. নাহিদ আহমেদ সবুজের একটি দল, জোয়ারা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব ও পল্লী বিদ্যুতের লাইন ম্যানসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

Tag
আরও খবর