নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এপ্রোস সড়ক ও বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হলে চৌকিদার ফাঁড়ি ব্রিজ

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আওতাধীন চৌকিদার পাড়ি হয়ে সাতকানিয়া উপজেলার পুরানগড়ের নয়া হাট স্থানে সাঙ্গু নদীর উপর একটি ব্রিজ দাবি দীর্ঘ দিনের। ব্রিজটি আসার আলো দেখতে নানান জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে এই এলাকার মানুষের স্বপ্ন। সম্প্রতি ২৩ ডিসেম্বর সকালে এপ্রোস সড়ক ও বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প ঠিক করে অনুমোদনের জন্য রিপোর্ট তৈরি করতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী এবাদত আলী ও কর্মকর্তাগণ। জানা যায়, ২০১৮ সাল থেকে ৪ বার পরিদর্শন করেন তিনি। বিষয়টি নিয়ে কথা হয় চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরীর সাথে, তিনি বলেন ব্রিজটি নিমার্ণের জন্য ইতিপূর্বে ৩’শ কোটি টাকা প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছিল। পরবর্তীতে ধোপাছড়ি সংযোগ সড়ক হতে নয়া হাট সংযোগ সড়কের উপর নির্মিত ব্রিজের ডিজাইনে পরিমাপ ও ব্যয় কমিয়ে ১’শ কোটি টাকা নির্ধারণ করা হয়। ব্রিজটি পূর্বে দ্বিতীয় শ্রেণির অন্তর্ভূক্ত ৯’শ ৫০ মিটার দৈর্ঘ্যরে ৩’শ কোটির প্রস্তাব থাকলেও পরিমাপ কমিয়ে ডিজাইন পরিবর্তন করায় তৃতীয় শ্রেণিভূক্ত ১’শ কোটি টাকায় ৪’শ মিটারে নির্ধারণ করা হয়। তিনি আরোও জানান, জনবসতি ও যানজট এড়িয়ে সাতকানিয়া-বান্দরবানের গাড়ি কক্সবাজার মহাসড়কে অনায়াসে চলাচলের সুবিধাত্বে প্রয়োজনীয় লক্ষ মাত্রা নির্ধারণ করতে পরিদর্শনের উদ্দেশ্য ছিল বলে জানান। এর জন্য উভয় পাশে ব্রিজটি এপ্রোস নেওয়ার জন্য পর্যাপ্ত সড়ক ও বাইপাস সড়ক নিমার্ণে ভূমি অধিগ্রহণে ৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে প্রায় ১’শ ৭০ কোটি টাকা সাশ্রয়য় হবে। আরোও বিকল্প উপায় খুঁজে সহজ তদন্ত শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে এ বিষয়টির উপর রিপোর্ট জমা দিতে পারলে আগামী ২০২৪ সালের অর্থ বছরে ২৪ ফুট প্রস্থ ব্রিজ টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারে বলে জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র কাউন্সিলর মাষ্টার নাজিম উদ্দিন, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক মাঈন উদ্দিন, নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর