নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় সীমানা নিয়ে দ্বন্দ্বে দুই দফায় হামলা, প্রাণ গেলো ৭৫ বছরের বৃদ্ধের

কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু দফায় হামলায় আব্দুল করিম (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত রোববার বিকালে ৪ টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ৮নং ওয়ার্ড গুরাইন্না কাটায় এ ঘটনা ঘটে। রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল করিম ওই এলাকার আয়াতুল্লাহর ছেলে।

ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা বলেন, সাহারবিল রামপুর এলাকার আব্দুল করিম সঙ্গে প্রতিবেশী ইদু মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। রোববার দুপুরে আব্দুল করিম জমির উপর টয়লেটের পানির পাইপ মেরামত করার সময় দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলাকালের সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। তাৎক্ষণিকভাবে চকরিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দু-পক্ষকে শান্ত শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অথবা থানায় জমির কাগজ পত্র নিয়ে থানায় যেতে বলেন। এর পরে বিকেলে আব্দুল করিম তার ছেলেদের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আসলে চেয়ারম্যান আহতদের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা করতে বলেন।

হাসপাতালে যাওয়ার পথে দ্বিতীয় দফায় ৮-১০ জন বৃদ্ধ আব্দুল করিমসহ তার তিন ছেলে আলী আহমদ,মো: রিদুয়ান, মো: ছাদেককে পিটিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। সেখানে নেয়ার পথে রাত ১১ টায় আব্দুল করিমের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি। লাশটির সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে