নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চকরিয়ায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল (বিডি) এর প্রকল্প উদ্বোধন ও শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ( ১৩মার্চ) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় শিশু উন্নয়ন প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 


কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আওতাধীন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ঘুনিয়া (বিডি-০৫২৫) এর উদ্যোগে আয়োজিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। 



এলসিসি চেয়ারম্যান মি. সুৃমন দে’র সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মি. নিপল কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ম্যানেজার অফ পার্টনারশিপ মি. পুনর্দান মধু, পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মি. সজল মল্লিক, মি. লূক ব্রাইডওয়েল খকশি, ডিনোমিনেশন চেয়ারম্যান রেভা. হিউবার্ড অজয় মিত্র,পিডি এন্ড কোঅরডিনেট রুবেল নাথ, ইউপি সদস্য রুজিনা আক্তার, জমির উদ্দিন, তৌহিদুল ইসলাম তুহিন, কাকারা ইউপি সদস্য শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন ১৮০ জন শিশু এবং তাদের পরিবারের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বক্তব্য প্রদান করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ম্যানেজার অফ পার্টনারশিপ মি. পুনর্দান মধু। তিনি বলেন বিশ্বের ২২-২৪ লক্ষ শিশুকে প্রতিবছর কম্প্যাশনের পক্ষ থেকে সমান ভাবে শিশুদের জন্য খরচ করে থাকে। এবছর প্রতিজন শিশুর জন্য ১৪.৭ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এখানকার প্রতিটি শিশু এই খরচ পাবে বলে জানান তিনি। 



প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ফখরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত মুসলিম, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ধর্মাবলম্বীদের উদ্যোশ্যে বলেন, সম্প্রীতির অনন্য উদাহরণ হলো বাংলাদেশ। এদেশে সকল ধর্মের অনুসারীরা একই ছাদের নিছে বসবাসের চিত্র বিশ্বব্যাপী সমাদৃত। কম্প্যাশন বাংলাদেশের পক্ষ থেকে এখানে ১৮০ জন শিশুকে আগামী ১৮ বছর পর্যন্ত শিক্ষা সহায়তাসহ যাবতীয় সহযোগিতা প্রদানের শুভ সূচনা করে শিশুদের কাছে বার্ষিক পুরস্কার তুলে দেন তিনি।

আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে