নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নদীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ আবুল কাশেম(৫০) এর মরদেহ অবশেষে প্রায় ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী সেতুর পূর্ব পাশের এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের এ ঘটনা ঘটে।

কাশেম পৌরসভা দুই নম্বর ওয়ার্ড জালিয়া পাড়া আব্দুল খালেকের ছেলে।


ঘটনার পর থেকে চকরিয়া ফায়ার সার্ভিস স্থানীয় জনতা নানাভাবে চেষ্টা চালিয়েও নিখোঁজ কাশেমকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩০ মিনিটের চেষ্টায় কাশেমের লাশ উদ্ধার করে।

মারা যাওয়া স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে যায়। নিহত কাশেমের স্বজনরা জানায় মঙ্গলবার বিকালে মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ শিকারে যায় আবুল কাশেম সহ আরো চার পাঁচ জন জেলে। জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। পরে তিনি পানিতে ডুবে জাল ছাড়িয়ে আনতে গেলে আর উঠেনি।তৎক্ষণিক তাকে অন্য জেলেরা খোঁজাখুঁজি করেও পাইনি।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়-নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে।

আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে