দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় টমটম গ্যারেজে গাড়ি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাজুল ইসলাম (২৬) নামে টমটম গাড়ি চালক এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই এলাকার ওসমান গনি নামের এক ব্যক্তির টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে।


নিহত তাজুল ইসলাম ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের বলে নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী।


স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, গতকাল মাগরিবের নামাজের পর ওসমান গনীর গ্যারেজে চার্জ দেওয়া টমটম গাড়ি নিতে যান তাজুল ইসলাম। ওই সময় অসাবধান বশত: টমটমে লাগানো বিদ্যুৎ সংযোগ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে যুবক তাজুল। এ অবস্থা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালের ভেতরে বাইরে নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে