দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় ১৮ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের অধীনে ১৯৮দিনের উন্নয়ন কাজের উদ্বোধন

চকরিয়া উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসৃজন (ইজিপিপি) প্রকল্পের আওতায় টেকসই উন্নয়ন কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কাজের সুচনার মধ্যদিয়ে একযুগে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে এ কর্মসৃজন (ইজিপিপি+) প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।


একইদিন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে কর্মসৃজন প্রকল্পের আওতায় ১৯৮ দিনের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান মেম্বার, পরিষদের সচিব, দায়িত্বপ্রাপ্ত টেক অফিসার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে গ্রামীণ রাস্তা গুলো পানির স্রোতের তোড়ে নানা ধরণের গর্ত ও খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এরই অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে বন্যা কবলিত এলাকায দরিদ্র মানুষের জন্য এ কর্মসৃজন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।


প্রতিটি ইউনিয়নে দরিদ্র, গরীব ও অসহায় লোকজন রয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে কাজ করে পরিবারের জীবন-জীবিকা নির্বাহ করতে পারবেন। 


তিনি বলেন, অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচি (ইজিপিপি+) প্রকল্প ২০২৩-২৪ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির ১৯৮ দিনের কাজ চকরিয়া উপজেলার সকল ইউনিয়নে একযোগে শুরু হয়েছে। কার্মহীন ব্যক্তিদের জন্য তথা দুস্থ পরিবারগুলোকে সুরক্ষা দিতে ইজিপিপি চালু করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে নিয়োজিত শ্রমিকরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ-রাস্তা নির্মাণ, সেচকাজে পানি প্রবাহ নিশ্চিত করণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য গ্রামীণ জনপদের খাল, নালা, পুকুর খননসহ ইত্যাদি কাজ সুচারু ভাবে সম্পন্ন করবে। 



চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সংশ্লিষ্ট ইউনিয়নের উন্নয়ন কাজ তদারকি করবেন। পাশাপাশি সরকারি দপ্তর থেকে দেওয়া টেক অফিসাররা কাজের অগ্রগতি ও কোনধরনের অসঙ্গতি হচ্ছে কী সেটি নিশ্চিত করবেন।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে