দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় মাওলানা সাঈদীর জানাযা থেকে ফেরার পথে হামলা, একজন নিহত ও আহত ১৭

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিশ্বখ্যাত মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা থেকে ফেরার পথে চকরিয়া গুলিবিদ্ধ হয়ে জামায়াতের একজন কর্মী নিহত হয়েছেন। এতে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৭ জন।


নিহত মোহাম্মদ ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারী পাড়ার বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ওই ওয়ার্ড শাখার একজন কর্মী।


জামায়াতে ইসলামী দাবি করছে, পুলিশের গুলিতে মোহাম্মদ ফোরকানের মৃত্যু হয়েছে। তবে আওয়ামী লীগের মিছিল থেকে হামলার পরই গায়েবানা জানাযা থেকে ফেরা লোকজনের সাথে সংঘর্ষ শুরু হলে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।


ফোরকান নামের ওই জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমীর ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।


তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা থেকে ফেরার পথে আওয়ামী লীগ ও পুলিশ একসাথে সাধারণ মুসল্লিদের উপর হামলা চালায়। ওই সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পুলিশ গুলি চালায়।


তাঁর দাবি, পুলিশের গুলিতে জামায়াত কর্মী মোহাম্মদ ফোরকান উদ্দিন নিহত হয়েছেন।


তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।


তবে এ ব্যাপারে তাৎক্ষণিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে