দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় তিনদিনে ১৩ লাশ উদ্ধার


কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় টানাবর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা, সড়ক দূর্ঘটনা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত সোমবার (৭ আগস্ট) মাতামুহুরী নদীর লক্ষ্যারচর পয়েন্টে লাঁকড়ি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শাহ আলম (৩৫) নামে এক যুবক। ৩দিন পর খুটাখালী থেকে ভাসমান অবস্থায় শাহ আলমের লাশ উদ্ধার হয়। একইদিন বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বড়ঘোনা এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় মো. সাবিদ (৫) ও তাবাচ্ছুম (১) নামে ভাই-বোনের মৃত্যু হয়।


বুধবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে মানিকপুর এলাকা থেকে বন্যার পানিতে ডুবে মারা যাওয়া আনোয়ার হোসেন (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। আনোয়ার আগের দিন সকাল থেকে নিখোঁজ ছিলেন। একইদিন রাত ১০টার দিকে বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকায় বন্যার পানিতে ডুবে যাওয়া সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। অপরদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাজী রওশন আলী পাড়া এলাকায় রেললাইনের কালভার্ট থেকে বন্যার পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় মো. আসিফ (১২) নামে এক শিশু। তার লাশ ১০ আগষ্ট বিকালে একই স্থান থেকে উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বদরখালী ইউনিয়নের গোঁয়াখালী এলাকা থেকে মো. জিহান (১২) নামে বন্যার পানিতে ভাসমান এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। এছাড়াও উপজেলার হারবাং ও সাহারবিল ইউনিয়ন থেকে সড়ক দূর্ঘটনা ও ভাসমান অবস্থায় পৃথক ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বন্যার পানিতে ডুবে ও সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে এবং সড়ক দূর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মতে, ৭২ ঘন্টায় এতো মৃত্যুর ঘটনা এবারই প্রথম।


আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে