নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২জন যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩জন গুরুতর আহত হন।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে. ডুলাহাজারার রিংভং ছগিরশাহকাটা আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সড়ক দুর্ঘটনায় নিহত হলেন, ডুলাহাজারার ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মনজুর আলমের ছেলে মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় এখনো অজ্ঞাত।



আহতরা হলেন, নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁওয়ের মাইজপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন(৫০)।


প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শনিবার বিকেলের দিকে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান সাথে ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখামুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিনযাত্রী গুরুতর আহত হয়।


খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসী সহায়তায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।



মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মকছুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়।নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে