নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২৯ বছর পর হ ত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

 চকরিয়ায় দীর্ঘ ২৯ বছর পর নুর হোসেন হত্যা মামলার পলাতক আসামি মনোহর আলম প্রকাশ মনুর আলমকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীপাড়া রাস্তার মাথায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত মনোহর আলম খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড হেতালিয়াপাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। মামলার পর থেকে সে পলাতক ছিল।

সুত্রে জানা যায়, ১৯৯৪ সালের পহেলা আগস্ট খুটাখালী ইউনিয়নের হেতালিয়াপাড়া মসজিদের পাশে নুর হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পুত্র সাহাব উদ্দিন বাদী হয়ে চকরিয়া থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মনুর আলম ছাড়া সবাই জামিনে এসেছেন। আসামি মুছা আলম, আবদু রশিদ, আলী হোসেন ও ফজল করিম জামিনে থাকলেও অপর আসামী আইয়ুব আলী, ইউসুফ আলী ইতোমধ্যে মারা গেছেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, বর্তমানে মামলাটি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। ৬ আসামি কারাভোগ করে জামিনে থাকলেও আসামি মনুর আলম দীর্ঘ ২৯ বছর পলাতক ছিলেন। এরইমধ্যে দেড় বছর পূর্বে মনুর আলম বিদেশ থেকে দেশে ফিরে আসে। এরপর থেকে গ্রেফতার এডাতে পলাতক ছিলেন।


তিনি বলেন, দেশে আসার পর আসামি মনুর আলমকে ধরতে হন্য হয়ে খোজছিল। অবশেষে বুধবার দুপুরে চকরিয়া থানার এসআই ওমর ফারুক, এএসআই শরীফ উল্লাহর হাতে ধরা পড়ে মনুর আলম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল দীর্ঘ ২৯ বছর পর হত্যা মামলার পলাতক আসামি মনুর আলমকে গ্রেফতার করা হয়েছে। বৃহষ্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে