নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় মানসিক প্রতিবন্ধি নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নারীসহ গ্রেফতার-৩

চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি টিম। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় র‌্যাবের গণমাধ্যম শাখা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৫০), মো. আরিফ ওরফে পুতিয়া (৪০) ও আবু তাহেরের স্ত্রী ডলি আকতার (৩০)।


র‌্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গত ১১ জুলাই সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় ইসমত আরা বেগম নামের একজন মানসিক প্রতিবন্ধী নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে ইসমত আরার শরীরের বিভিন্ন অংশের মাংস তুলে ফেলে নির্যাতনকারীরা। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে মহাসড়কের ওপর ছুঁড়ে ফেলে দেয়া হয়।

সেখান থেকে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার ইসমত আরার বোন জিন্নাত আরা বাদি হয়ে চকরিয়া থানায় চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার ধারায় একটি মামলা করেন।


র‌্যাবের উপপরিচালক আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে র‌্যাব নির্যাতনকারীদের ধরতে অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে শনিবার রাতে চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে এজাহারনামীয় চারজনের মধ্যে তিনজজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে নির্যাতনের কথা স্বীকার করেছে।


চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল জব্বার বলেন, মানসিক প্রতিবন্ধি নারী ইসমত আরাকে হত্যা চেষ্টা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তারের পর চকরিয়া থানায় হস্তন্তর করেছে র‌্যাব। গতকাল রোববার বিকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে