নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় ৪২০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


সোমবার (১৮ জুন) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। রবিবার পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্সের একটি কাপড়ের দোকান থেকে মাদক বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হল, হাটহাজারীর গড়দুয়ারা গ্রামের ফরিদ আহাম্মদের ছেলে মো. মহি উদ্দিন ওরফে শিবলু (৪৪), খুলনার খালিশপুর থানার মুজগুন্নি গ্রামের ইকবাল আহম্মদের ছেলে মাসুদ রানা (৩০), চকরিয়া পৌরসভার দিগরপানখালী গ্রামের মৃত গোলাম ছোবহানের ছেলে সাবের আহাম্মদ ওরফে টুক্কু (৪০), পৌরসভার মিয়াজীপাড়া এলাকার আবু সালামের ছেলে মামুনুর রশিদ ওরফে রিপন (২৮) ও একই এলাকার মীর কাশেমের ছেলে মো. রিদুয়ান (২৬)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর দেড়টার দিকে আইসসহ শহরে চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের মের্সাস শাহ আমানত স্টোর নামের একটি কাপড়ের দোকানে একদল মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।


এ সময় র‌্যাব অভিযান চালিয়ে আইস ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪২০ গ্রাম আইস ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন যাবত পরস্পরের সহযোগিতায় টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


এ প্রসঙ্গে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মামলা দায়ের ও গেপ্তার ৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে