নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চকরিয়ায় ৩১৮০ পিস ই*য়া*বা ও ৪৭০প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার ; নারীসহ গ্রেফতার-৩

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১৮০ পিস ইয়াবা ও ৪৭০প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশ নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার ১৭ জুন সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও বিদেশী সিগারেটসহ তিন পাচারকারীকে ধরতে সক্ষম হন।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব কুমার সরকার। তিনি বলেন, শনিবার সকালে থানা পুলিশের একটি দল মহাসড়কের ডুলাহাজারা এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চৌকি বসিয়ে ৩১৮০ পিস্ ইয়াবা বড়ি ও ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেটসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

অভিযানে ২২০০ পিস্ ইয়াবা বড়িসহ কক্সবাজার পৌরসভা এলাকার সমিতি পাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী আম্বিয়া খাতুন (৩০) ও ৯৮০ পিস্ ইয়াবা বড়িসহ কক্সবাজার পৌরসভার দক্ষিণ মুহুরীপাড়ার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ মুনাইম (৫৫) এবং ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেটসহ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলাগাও এলাকার জহুর আহমদ এর ছেলে ইকবাল হোসেনকে ( ৩২) গ্রেফতার করা হয়েছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে