নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় র‍্যাবের অভিযানে জসিম হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার মূল আসামি রাব্বি (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
১০ জুলাই (সোমবার) সকাল ১০ টায় সদরের চকলোকমান এলাকার মৃত ইসরাফিলের ছেলে রাব্বি কে সদরের কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বেলা সাড়ে ১২ টায় র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করে প্রেস ব্রিফিং বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি টিম আসামিকে ধরতে অভিযানে নামে। অভিযানকালে শহরের কলোনি এলাকা থেকে সোমবার সকাল ১০ টায় মামলার মূল আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছে। তবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে আসামি রাব্বি জসিমকে হত্যা করে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরও বলেন, অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৭ জুলাই (শুক্রবার) সদরের চকলোকমান কলোনীর দোতলা মসজিদ মাঠে ফুটবল খেলার সময় জসিমের(৪০) পরিবারের এক বাচ্চার গায়ে বল লাগে। তখন ছেলেটি মাটিতে পড়ে যায়। এ নিয়ে রাব্বি ও জসিমের পরিবারের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে পরদিন শনিবার রাব্বিসহ কয়েকজন জসিমের উপর আক্রমণ করে। এসময় লাঠি ও ধারালো চাকু দিয়ে তারা জসিমকে আঘাত করলে অচেতন অবস্থায় জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Tag
আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

১৭১ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে