জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তির ফল প্রকাশ, ৬০৬ শিক্ষার্থী বৃত্তি লাভ

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষার ফলাফল মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের নিকট হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন।

এ বছর জেলার ৬টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৪০১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধা তালিকায় ৮৭ জন এবং শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জনসহ সর্বমোট ৬০৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্ট্রার মানিক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান, রাফিউজ্জামান ও শোয়াইব ইসলাম।

এ সময় মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ফাউন্ডেশন শিক্ষার উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলার ৬টি উপজেলার ৯টি কেন্দ্র ও ১টি উপকেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

১৭০ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে