জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি- বগুড়ায় নাহিদ ইসলাম

“আমরা পুরোনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইনকানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসীর রাজনীতিতে, আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে।বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভায় শনিবার দুপুরে বগুড়ার সাতমথায় মুক্তমঞ্চে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর থেকে সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাগরিকদের সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজ প্রশাসকের মত আচরণ করে তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত। বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবেও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
Tag
আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

১৭০ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে