নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এমপি শিবলী সাদিক বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গরু, রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরন করলেন

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গরু, রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরন করলেন এমপি শিবলী সাদিক দিনাজপুরের বিরামপুরের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ৭৯টি পরিবারের মাঝে গরুর (ষাড়) বাছুর ও ঔষধ এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও ভূমি কমিশার মুরাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। বক্তব্য রাখেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাবেক ছাত্রলীগ নেতা প্রীতিময় হোসেন পলাশ। মঞ্চে উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধূরী, কাটলা ইউপি চেয়াররম্যান ইউনুস আলী,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের নেতা শিবেস কুন্ড, নারু গোপাল কুন্ডু, আব্দুর রাজ্জাক মাস্টার, মুশফিকুর রহমান, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি আ: রাজ্জাক।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ উপকারভোগীগন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার সরকার জানান, পরবর্তীতে প্রতিটি উপকারভোগী ২৭ কেজি গো-খাদ্য ও গরুর ঘর নির্মানের উপকরন সামগ্রী সংশ্লিষ্ট ঠিকাদার সরবরাহ করবেন।

সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ৩০ রোগী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৫ লক্ষ টাকার চেক ও ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

আরও খবর