নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ।

বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

রোজ মঙ্গলবার (৩১শে অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ড ধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। এসময় উপস্থিত ছিলেন- সকল ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ২৫৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী গুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ৫ কেজি চাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।

Tag
আরও খবর