জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে হাদী ভাইয়ের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন,এ ধরনের হামলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম,তোজাম্মেল হক (জামায়াত সমর্থক),মোসাব্বির হক (এবি ছাত্রনেতা আহ্বায়ক),আবুল কালাম আজাদ,মারুফ মোর্শেদ,হাফেজ নুর মোহাম্মদসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন,ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শেষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর