নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৩নং খানপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান

  • ৩নং খানপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান 



মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের নবমীর দিনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সোমবার (২৩শে অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত খানপুর ইউনিয়নে সার্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতা, মণ্ডপের পূজারী, ভক্ত ও পূণ্যর্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এবং নিজ তহবিল থেকে প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ৫,০০০ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই হল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেই বাংলাদেশ এগিয়ে চলছে।

উন্নয়নের সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আসছে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আবারও জননেতা শিবলী সাদিক মনোনয়ন পাবেন। সকলকে ঐক্যবদ্ধ থেকেই নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহাদয়ের জন্য দোয়া চান। উনি যেন আবারও সংসদ সদস্য হয়ে সকলের সেবা করার সুযোগ পান।

এসময় উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর