নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বুধহাটায় অজ্ঞাত অসুস্থ ব্যক্তির ঝড়-বৃষ্টিতে খোলাস্থানে অমানবিক বসবাস

আশাশুনি উপজেলার বুধহাটায় অজ্ঞাতনামা প্যারালাইজড বৃদ্ধ খোলা আকাশের নীচে ঝড়বৃষ্টিতে অমানবিক ভাবে দিনরাত যাপন করছে। অসহায় ব্যক্তির মানবেতর জীবন যাপন কতটা কষ্টকর তা বলা কঠিন। প্রশাসন ও জন কল্যানের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দিতে জোর দাবী জানান হয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় এক বছর পূর্বে অনুমান ৭০ বছর বয়সী বৃদ্ধটি বুধহাটায় আগমন করে। তার মুখে কথা শোনা যায়না। হা-হু করা ছাড়া কিছুই বলতে শোনা যায়না। হাটতে চলতে অপারগ বৃদ্ধটি বুধহাটা ইউনিয়ন পরিষদের নীচেন বা সামনে খোলা স্থানে দিনরাত থাকতো তখন। পায়খানা প্রস্রাব করে রাখায় পরিবেশ নষ্ট হওয়ার কারণ দেখিয়ে স্থানীয়রা তাকে পরিষদ থেকে রাস্তায় বের করে দেয়। সেই থেকে রাস্তার উপরে, কখনো রাস্তার পাশে, সবশেষে ব্র্যাক অফিসের পাশে নির্মানাধীন বাড়ির সামনে খোলা স্থানে থাকতে শুরু করে। পাশের বা পথচারীরা তার খাবার ব্যবস্থা করলেও রৌদ্র-বৃষ্টি-ঝড় ও ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচে খুবই কষ্টকর ও অমানবিক ভাবে চলে তার দুখী জীবন। 
সম্প্রতি একটানা বৃষ্টিপাতে রাতদিন ভিজে নাজুক পরিস্থিতির শিকার হলে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বাবুল হোসেন বৃদ্ধার করুন পরিনতি দেখে তাকে উঠিয়ে নিয়ে তার বাড়ির সামনে ছায়াযুক্ত স্থানে নিয়ে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন। কাপড়-চোপড় ও খাওয়ার ব্যবস্থা করেছেন। এটি তার নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। তাকে নিরাপদ স্থানে নেওয়া ও থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ও জন কল্যানে কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগিয়ে আসার জন্য জোর দাবী জানান হয়েছে। 
সাংবাদিক বাবুল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যরাতে সে তার ঘরের পাশ থেকে রাস্তায় উঠেগিয়েছিল। অন্ধকারের মধ্যে এক বাই সাইকেল চালক তার উপর সাইকেল তুলে দিলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে এক ইঞ্জিন ভ্যান চালক হঠাৎ করে তাকে রাস্তার উপর দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে যাত্রীসহ রাস্তার পাশে গাছের সাথে দুর্ঘটনা কবলিত হলে যাত্রীরা আহত হয়। 
এব্যাপারে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু জানান, তাকে পরিষদের নীচে থাকতে দেয়া হয়েছিল। কিন্তু সে ইচ্ছামত বাইরে চলে যাওয়ায় কিছু করা যায়নি। পাশের এক মহিলার মাধ্যমে তার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, পাগলের জন্য কোন কিছু করার সুযোগ সমাজ সেবা অফিসের নেই।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে