নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির জামালনগরে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

আশাশুনির জামালনগরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ঘেরাবেড়া দিয়ে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। 

এব্যাপারে সেনাবাহিনী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
দায়েরকৃত অভিযোগ জানাগেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে  জামালনগর গ্রামের মৃত. ছহিল উদ্দীনের ছেলে মাদকসেবী আব্দুল সালামের নেতৃত্বে তার ছোট ভাই আলম সরদার, ভ্রাতুষ্পুত্র আমিরুল, খেড়ুয়ারডাঙ্গা গ্রামের মিজানুর ফকির, মামুন গাজী, চয়ন সরদার, রামীম সরদার, বাপ্পি ও মামুন গাজী, সালাম সরদারের বাড়িতে বসে পরিকল্পনা করে ৭ ও ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিএম তরিকুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা অধ্যাপকের বাড়ীর সীমানা ঘেরা কেটে ভিতরে প্রবেশ করে  বাড়িতে থাকা নারী সদস্যদের অশ্লীল ভাষায় গালীগালাজ ও ভয়ভীতি দেখায়। অধ্যাপকের বৃদ্ধ মা (৭০), ছোট ভাইয়ের স্ত্রী ও দুটি শিশু কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং রান্নাঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়, টিউবওয়েল উপড়ে নেয়, অসংখ্য মূল্যবান গাছগাছালী কেটে ফেলে, বাড়ির মাঝখান বরাবর ঘেরাবেড়া দিয়ে পথ তৈরি করে প্রায় ২ বিঘা জমি ও পুকুর জবর দখল করে নেয়। এরপর থেকে পুকুরের মাছ ধরে ও গাছের ফলফলাদি পেড়ে নিচ্ছে। 
পরবর্তীতে নারী সদস্যরা জীবনের ঝুঁকি  নিয়ে একপাশে অবস্থিত  বসবাসের ঘরে  উঠলেও ঘরের পানি সংযোগ বিচ্ছিন্ন থাকা, টিউবওয়েল না থাকা, রান্নাঘর না থাকা ও পুকুর বেদখল থাকায় সেখানে বসবাস অসম্ভব হয়ে পড়েছে। নানা হুমকি ধামকী ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস কঠিন হয়ে পড়েছে।
অধ্যাপক ড. জিএম তরিকুল ইসলাম জানান, আমি ও আমার ছোট ভাই ঢাকায় বিগত ২/৩ বছর আমার অসুস্থ মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। হামলাকারী সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে রান্নাঘর গুড়িয়ে দিয়ে, টিউবওয়েল তুলে নিয়ে, পুকুর ও প্রায় ২ বিঘা জমি দখল করে, পানি বন্ধ করে দিয়ে খুবই অমানবিক কাজ করেছে। এমনকি আমার মৃত. পিতা ও দাদীর কবর তুলে নেয়ার হুমকী দিচ্ছে। এব্যাপারে ন্যায় বিচার ও প্রতিকার পেতে আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর বরাবর ১১ আগস্ট আবেদন করি। থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় থানায় অভিযোগ দেয়া সম্ভব হয়নি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং অসুস্থ বৃদ্ধা মাতা ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবী করছি।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে