নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির গোয়ালডাঙ্গায় কলেজ ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আশাশুনি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজা'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, ইউনিয়ন ছাত্রদল নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ইয়াসিন গাজী, নাফিজ গাজী, বাগেরহাট গভঃ পিসি কলেজের শিক্ষার্থী রাজা মুরাদ সানা প্রমুখ। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মানিকখালি ব্রিজের সামনে মৎস্য ঘেরের বাসা থেকে গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে রাজা সরদারের মৃতদেহ গলায় রশি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে