নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বড়দল বাজারে খাজনা না দিতে ষড়যন্ত্র নস্যাৎ, খাস কালেকশান শুরু

আশাশুনি উপজেলার প্রাচীন মোকাম বড়দল বাজারে খাজনা না দিতে ঢ্যান্ডা পিটিয়ে প্রচার করে ষড়যন্ত্রকারীরা। ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) এর দিক নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতা আজহারুল ইসলাম মন্টুর সার্বিক সহযোগিতায় ষড়যন্ত্র নস্যাৎ করে বড়দল ইউনিয়ন ভূমি অফিস খাস কালেকশান করেছে। ঘটনা ঘটেছে রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলার বড়দল বাজারে।

উপজেলার প্রচীন বৃহত্তর মোকাম বড়দল বাজারে প্রতি রবিবার বিশাল পাইকারী ও খুচরা ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাজারটি সরকারি নির্দেশনা ও ব্যবস্থাপনায় খাস কালেকশান হয়ে থাকে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় খাস কালেকশান করে আসছেন ইউনিয়ন ভূমি অফিস। কালেকশানকৃত টাকা যথারীতি উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়ে থাকে। গতকাল রবিবার সকালে বাজার বসলে ষড়যন্ত্রকারী চক্র সরকারি কোষাগারে আয়কে বঞ্চিত করতে বেআইনী ভাবে জনৈক কর্মকর্তার নাম ভাঙিয়ে খাজনা আদায় করা হবেনা, কেউ খাজনা দিবেননা মর্মে ঘোষণা দিয়ে ঢ্যান্ডা পিটিয়ে মিথ্যা প্রচার চালায়। ব্যবসায়ীরা ঘোষণা শুনে খাজনা না দিতে প্রস্তুতি নিতে থাকেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাথে কথা বলেন এবং আশাশুনিতে দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর মেজর মারুফ সাহেবের সাথে কথা বললে খাজনা আদায় না করা সংক্রান্ত ঘোষণাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে প্রমানিত হয়। তখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিএনপি নেতা মন্টুকে সাথে নিয়ে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক খাস কালেকশান শুরু করেন। ব্যবসায়ীরা স্বতঃস্ফুর্তভাবে খাজনা পরিশোধ করেন। বিএনপি নেতা মন্টু সকল ব্যবসায়ীকে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকলের পাশে থাকার আশ্বাস প্রদান করে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে