নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির প্রতাপনগরে আম্ফানে নদীতে পরিণত সড়ক পুনঃনির্মানের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে প্রলঙ্করী ঘুর্ণিঝড় আম্ফানে ভেঙ্গে নদীতে পরিণত হওয়া সড়ক পুনঃ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০.৩০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ থেকে ভাঙ্গন কবলিত সড়কে এ মানবনন্ধন অনুষ্ঠিত হয়। 

প্রতাপনগর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ভাঙ্গনে বিচ্ছিন্ন গ্রামবাসী ও এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিলন বিশ্বাস, সাংবাদিক মাসুম বিল্লাহ, মাস্টার আলমগীর হোসেন, সমাজ সেবক নূরে আলম সিদ্দিকী, ভাঙ্গন কবলিত মানুষের পক্ষে মোহসেনা মনু, মাহবুবর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে নদী ভাঙ্গনের পর দীর্ঘ ৪ বছর প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে সোনাতনকাটি, গোকুলনগর, কুড়িকাহুনিয়া, শ্রীপুর ও পূর্ব নাকনা গ্রামের হাজার হাজার মানুষের যাতয়াতের রাস্তাটি সম্পুর্নভাবে ভেসে গিয়ে গড়ুইমহল খালের সাথে একাকার হয়ে গিয়ে এলাকাবাসীকে বিচ্ছিন্ন করে রেখেছে। গ্রামের সকল মানুষ বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগি, বৃদ্ধ-শিশু, গর্ভবতী মায়েরা এখন গ্রাম থেকে বের হতে গেলে খুবই কষ্টসাধ্য পথ অবলম্বন করতে হয়। বিল, ক্ষেত, মাঠ, খাল-পুকুর ঠেলে পায়ে হেটে দীর্ঘপথ পাড়ি দিয়ে সড়ক ভেঙ্গে নদীতে পরিণত হওয়া নদীর খেয়া পার হয়ে, কোথাও কোথাও নৌকা চেপে যাতয়াত করতে হয়। বর্ষা বাদলের দিনে পথ অতিক্রম করা আরও কঠিন হয়ে পড়ে। এলাকার মানুষ কর্মহীন ও অতিকষ্টে দিনযাপন করতে বাধ্য হচ্ছে। আগে যাতয়াতের রাস্তাছিল। মানুষ সকল সুযোগ সুবিধা সহজে পেয়ে যেত। বর্তমানে চরম কষ্ট আর নিরাপত্তাহীনতার মধ্যদিয়ে সেখানকার মানুষকে দিন যাপন করতে হচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের যাতয়াতের ভেঙ্গে যাওয়া রাস্তাটি পুনঃ নির্মানের ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগি এলাকাবাসী বিড়ম্বনার শিকার হচ্ছে। বক্তাগণ, জন গুরুত্বপূর্ণ সমস্যাটি দ্রুত সমাধানের নিমিত্তে সড়ক পুনঃ নির্মানের জন্য মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে