নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। শনিবার (৬ জুলাই) বিকালে মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মাহফুজা সুলতানা রুবি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম হোসেন তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন। এসময় কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক (বড় হুজুর) মাওঃ সালিমউদ্দীন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি তমেজউদ্দীন গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, মাদ্রাসার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, কওমী মাদ্রাসা জামে মসজিদের সভাপতি রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ছফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কওমী মাদ্রাসায় অধ্যায়নরত কোমলমতি শিশুদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। এখন মাদ্রাসায় লেখা পড়া করে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছে। আগে কোন সরকারই মাদরাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। মাদরাসা শিক্ষার আরো উন্নয়ন এবং যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। পরিদর্শন শেষে কওমী মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদ মাদ্রাসার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে