নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে চিংড়িতে অপদ্রব‍্য পুশ বিরোধী অভিযানে মাছ বিনষ্ট ও জরিমানা আদায়

আশাশুনিতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ কেজি মাছ বিনষ্ট ও ১ জনকে ২০ হাজার জরিমানাকরা হয়েছে। শনিবার (১১ মে) সকালে জেলা ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সহযোগিতায় উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। 

আশাশুনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনএসআই এর উপ পরিচালক মোঃ পলাশ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের ইয়াসিন গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব‍্য পুশ করার সময় হাতেনাতে ৬৭০ কেজি চিংড়ী জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী ও মৃত আপিল উদ্দিন সরদারের ছেলে বাবু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যারেট ও ১ ড্রাম অপদ্রব‍্য পুশ করা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে গর্ত খুঁড়ে গর্তের ভিতরে কেরোসিন ঢেলে প্রকাশ্যে জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, থানার এসআই আব্বাস আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেনন। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে মৎস্য কর্মকর্তা জানান।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে