নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডালিমের মতবিনিময়

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক মহোদয়ের তত্ত্বাবধানে দীর্ঘদিন যাবত এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত আছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের পূর্ণ সমর্থন ও ভোটে আমি বিজয় লাভ করতে পারলে আশাশুনির মানিকখালী ব্রিজের টোল আদায় বন্ধসহ ব্রিজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেব। মফস্বল এলাকা থেকে সাতক্ষীরা জেলা শহরে যাতায়াতে ইজিবাইক আটক করার বিষয়টির সমস্যার সমাধান করব। সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ এনে এলাকার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ ডালিম বলেন, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যের অনুমতিক্রমেই উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিয়েছি এবং উপজেলার প্রায় অধিকাংশ ইউপি চেয়ারম্যান তার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ও পাড়া মহল্লা পর্যায়ের সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। মতবিনিময় কালে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক এস কে হাসান, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য আকাশ হোসেন, হাবিবুল্লাহ বিলালী, বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা, শাহাজান হাবীব, জ্বলেমিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে