নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোররাত্রে আশাশুনি উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯)  ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮) এবং আহত অবস্থায় একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯) কে আহত অবস্থায়  আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে  জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যঞ্জ অনুষ্ঠানে যোগদেন ।  সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রতি মধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে পৌঁছালে নির্মাণাধীন স্থানে কোন নৈশ প্রহরী বা আলো না থাকায় অন্ধকারে ব্রিজের ওয়ালে ধাক্কা লেগে ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ বিগত তিন বছর ধরে ঠিকাদার প্রতিষ্ঠান গড়িমসি করে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে উক্ত ঘটনা স্থলে ছোট বড় অনেক দুরঘটনা ঘটেছে। আবারো নতুন করে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর। আশাশুনি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন,আমরা সেখানে যেয়ে দেখি ব্রিজের গর্তের ভিতর দুইটা লাশ ও একটা মোটরসাইকেল পড়ে আছে। আমরা সেগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতের দিকে তালা থেকে তারা কালিগঞ্জে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা লাগে সেখানে  নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ  মারা যায়। পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং  আহত অবস্থায় কর্নেল ঘোষ কে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে ।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে