নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের কুল্যায় নির্বাচনী ও মতবিনিময় সভা

আশাশুনি উপজেলার কুল্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নির্বাচনীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা রাইচ মিল চত্বরে কুল্যা গ্রামবাসী মত বিনিময় সভার আয়োজন করে। কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীর সভাপতিত্বে উপস্থিত গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এ সময় প্রধান অতিথি বলেন, আমি কোন সাহেব নই, স্যার নয়, আমি দল মত নির্বিশেষে গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু, সকল শ্রেণী পেশা মানুষের কাছের মানুষ এবং ভাই। তিনি আরো বলেন, এই কুল্যা গ্রাম আমার দ্বিতীয় বাড়ি। এই এলাকার মানুষ আমার পরিবারের অংশ। এই এলাকার মানুষ কোন সুবিধা অসুবিধায় পড়লে, আমি জানতে পারলে নিজে উদ্যোগে তার পাশে গিয়ে দাঁড়াই। নিজের সাধ্যমত তাকে সহযোগিতা করে থাকি। নির্বাচনী ও বক্তব্যকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আশাশুনি উপজেলায় একটি নদীর বেঁড়ীবাধ ভাঙ্গন কবলিত এলাকা। আপনারা সকলেই জানেন প্রাকৃতিক দুর্যোগ সহ ঝড় বর্ষার দিনে ওই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের খোঁজ নিয়ে থাকি এবং তাদের পাশে গিয়ে দাঁড়াই। উপজেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দ প্রদান সহ নিজের সাধ্যমত দুর্গম এলাকার সাধারণ মানুষকে সহায়তা করে থাকি। আমি সর্বদা আশাশুনি উপজেলা বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি সকালের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন আমার কাছে পৌঁছাতে কোন মাধ্যম লাগে না। যে মানুষ যে পেশারই হোক না কেন, আমার কাছে কোন আবেদন নিয়ে গেলে আমি সে আবেদন সঠিকভাবে পূরণ করার চেষ্টা করি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে পূর্ণ সমর্থন, দোয়া ও ভালোবাসা কামনা করেন।

ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের পিপি এডভোকেট দেবাশীষ মুখার্জি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স.ম এবাদুল হক, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি রমজান আলী, ইমাম ওবায়দুল্লাহ হক, মন্দিরের সেবায়েত বিকাশ ব্যানার্জি, ইউপি সদস্য আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা তাহেরা বিশ্বাস, শিক্ষক নিতাই কর্মকার,  বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন, বুধহাটা কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল ইসলাম, কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম রফিক সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কুল্যা গ্রামবাসী উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে