নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে এবার এসএসসিতে ২৬১২, দাখির ৯২৩ ও টেকনিক্যালে ৪৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে

১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলায এসএসসিতে ২৬১২, দাখিল ৯২৩ ও টেকনিক্যালে ৪৫ জন, মোট ৩৫৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছে।

রোববার বিকালে উপজেলা পরিষদের হলরুমে পরীক্ষা গ্রহনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মু. হাসানুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিনাক কুমার বিশ্বাস ও এসআই জুয়েল আহমেদ, আশাশুনি মাধ্যমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজাহরুল ইসলাম মুকুল সহ বিভিন্ন হাইস্কুল, কলেজিয়েট স্কুল ও মাদ্রাসার সুপারবৃন্দ।
সভায় এসএসসি পরীক্ষা সংক্রান্ত  উপজেলা পরীক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ইউএনও রনি আলম নূর, সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল ও কৃষ্ণ পদ মণ্ডল। এছাড়া প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজ কেন্দ্রে ৫১০ জন, বুধহাটা বিবিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৭৯৪ জন, দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে ও দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৮২ জন, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ও বড়দল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আনুলিয়া পাইওনিয়ার গার্লস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০১ জন, মোট ২৬১২ শিক্ষার্থী অংশ গ্রহন করবে।
দাখিল পরীক্ষায় আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৬১৩ ও গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩১০ শিক্ষার্থী অংশ গ্রহন করবে। এছাড়া আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে ৪৫ জন এসএসসি (টেকনিক্যাল) শিক্ষার্থী অংশ গ্রহন করবে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে। #
Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে