নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবসে র ্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৪ উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানিয়ারি) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। 

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপ, উন্নয়ন, বারসিক, ঠাকুরাবাদ প্রগতি যুব সংঘ, শ্রীধরপুর আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও আইডিয়ালের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আইডিয়াল এর সুপার ভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ  মোস্তফা নাহিয়ান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফ্রেন্ডশীপের আঞ্চিলক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় জানান হয়, আশাশুনিতে ১৫৯২৩ জনকে বয়স্ক ভাতা, ৭২৮১ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ৯৯২৭ জনকে প্রতিবন্ধী ভাতা, ৫৩ জনকে অনগ্রসর জনগোষ্ঠির জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। ২০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জাতি গোষ্ঠির সন্তানদেন উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া ২০২৩ সালে উপজেলা রোগী কল্যাণ সমিতি ২৯২ জন রোগিকে ৩৮৬৫০৩ টাকা নগদ অর্থ সহায়তা, ১০৯ জন এতিমকে ২৬১৬০০০ টাকা, ১১ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১১৩টি উন্নয়ন কার্যক্রমের জন্য ১৭৬০০০ টাকা ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ৫০ জন অসহায় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিকে ২৫০০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। অপরদিকে ২২৫ জন কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে ১১ কোটি ২৫ লক্ষ টাকা সহায়তা এবং ১ কোটি ৭০ লক্ষ ৬২ হাজার ২৩৫ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে